নারী প্রধান খবর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সঞ্জয় দত্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সঞ্জয় দত্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার (২৮ মার্চ) তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সঞ্জয় দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন।

সেই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, সঞ্জয় দত্তের পিতা প্রখ্যাত অভিনেতা পরে রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ এপ্রিল ঢাকায় শুরু হতে যাওয়া -বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ বাংলাদেশ- টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন মুন্না ভাই এমবিবিএস খ্যাত সঞ্জয় দত্ত।

About the author

SOFT PRO IT