রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে রূপগঞ্জে মসজিদে বিশেষ মোনাজাত

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে রূপগঞ্জে মসজিদে বিশেষ মোনাজাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আতœার শান্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে রূপগঞ্জ উপজেলায় এক যোগে জুম্মা নামাজের পর মসজিদে-মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। এসময় মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দাউদপুর এলাকার মসজিদে মোনাজাতে অংশ গ্রহন করেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

তারাব পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজীর উদ্যেগে তারাব আওয়ামী মহিলালীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, যুব মহিলালীগের ফেরদৌসি আক্তার, সেলিনা আক্তার রিতা, বিউটি আক্তার কুট্রি লাভলি মানিক ও প্রমুখ।

About the author

SOFT PRO IT