বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিন : খান মাসুদের উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিন : খান মাসুদের উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের ৪ দিনের কর্মসূচির ৩য় দিনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রি পরিচালক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান নিপুর নির্দেশনায় যুবলীগ খান মাসুদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় বন্দর ইউনিয়নস্থ মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মাদ্রাসার ছোট শিশু-কিশোরদের নিয়ে এ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কয়েকটি মাদ্রাসা ও মসজিদে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের ঘোষনা অনুযায়ী ৪ দিনব্যাপী কর্মসূচির আজ ৩য় দিন। আমার রাজনৈতিক শিক্ষা গুরু নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের স্নেহধন্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মো. এহসানুল হাসান (নিপু) ভাইয়ের নির্দেশে কর্মসূচির প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও ২য় দিনে পথ শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ এবং আজকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আগামীকালও আমাদের কর্মসূচি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মো. শেখ মমিন, মো. জাহাঙ্গীর, মোঃ সুমন, মোঃ হোসেন, মোঃ হীরা, মোঃ শাহ্ আলম, মোঃ জামান, জিয়াবুর, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, মোঃ রাজিব, মোঃ মামুনসহ স্থানীয় ব্যাক্তবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 September 2020

প্রধানমন্ত্রীর জন্মদিন : খান মাসুদের উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

www.narayanganjbarta24.com