বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খান মাসুদের বিভিন্ন মসজিদে দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খান মাসুদের বিভিন্ন মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের ঘোষনা অনুযায়ী দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে তাঁর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজ করা হয়।

বন্দর থানা যুবলীগ নেতা মোঃ শাহ্ আলমের ব্যবস্থাপনায় শুক্রবার বাদ জুম্মা বন্দর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মিরকুন্ডী কেন্দ্রীয় জামে মসজিদ, মিরকুন্ডী খালপার জামে মসজিদ, বালুচর জামে মসজিদ, তম দরদী জামে মসজিদ উত্তর মিরকুন্ডী ছোট বড় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ৬টি মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসুল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT