নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের র‌্যালী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভারতের পশ্চিমবঙ্গে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্মান সূচক ডিলিট-ডিগ্রী পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে র‌্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। গতকাল দুপুর ১টায় সরকারি তোলারাম কলেজ থেকে চাষাড়া হয়ে মিশনপাড়া পর্যন্ত প্রধান সড়কে প্রদর্শন করে এ আনন্দ র‌্যালীটি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে এই আনন্দ র‌্যালীটির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনী, মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান, শুভ রায়, শুভ চন্দ্র দে, পিয়াস, ফাহিম, রুবেল, সাগর, তোফা, রবিন, সজল, মেহেদী, জীবন, ঝিতু, সুজন, হাবিব, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মীর শুভ, ফাহাদ, শরীফ, প্রান্ত, আকাশ, বাবু, খুসবু, খবীর, ইয়াসিন, হাবিব, ফয়সাল, আরিফ, সাব্বির অনিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদসহ, আকিব, সাগর, বন্দর ছাত্রলীগ নেতা সিয়াব, মোরসালিন, অপু, রাব্বি, হৃদয়সহ মহানগরের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি লিয়ন, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সনেট, আনারুল, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিসান, ৫নং ওয়ার্ড চাত্রলীগ নেতা সাগর,  রহমান, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক, কাদির প্রধান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফসহ মহানগর ছাত্রলীগ নেতা সোহাগ, আল-আমিন, সিরাজ, সিজান, ফরিদ, রাসেল, আকাশ, সুমন, বিশাল, দিপ্ত, মিসুক, শাকিল, রাসেল, রবিন, অপু, শ্যামল, নির্জন, মহিউদ্দিন, রাহাত, মেহেদী, ফরহাদ, হানিফ প্রমূখ।

About the author

SOFT PRO IT