নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল নিয়ে সোনারগাঁ শ্রমিকলীগ নেতৃবৃন্দের অংশগ্রহন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মিছিল নিয়ে সোনারগাঁ শ্রমিকলীগ নেতৃবৃন্দের অংশগ্রহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদের আয়োজিত আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করেছেন সোনারগাঁও উপজেলার জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ। শুক্রবার (১১অক্টোবর) বিকাল ৪ টায় ২ নং রেইল গেইটস্থ নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে এ র‌্যালি বের করা হয়। র্বণাঢ্য র‌্যলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

দুপুরে মোগড়া পাড়া থেকে বিশাল সুশৃঙ্খল মিছিল নিয়ে আহবায়ক মাহবুব আলম মিলনের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভায় হাজির হন নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মো. নুর নবী, যুগ্ম আহবায়ক গাজী আলমগীর, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সদস্য হাজী মাইনুদ্দিন প্রধান, মো.হানিফ  দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, শারজাহান, সৈয়দ জাহিদুর রহমান প্রমুখ।

About the author

SOFT PRO IT