বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ওসি গোলাম মোস্তফা 

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ওসি গোলাম মোস্তফা 
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : অদ্য ২৩ শে রমজান  সাবিলা ফাউন্ডেশনের  উদ্যোগে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার, বন্দর, নারায়ণগঞ্জে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ সহ,আনন্দধামের মহাসচিব শ্রী বিশ্বজিৎ সাহা, প্রতিষ্ঠানটির পরিচালক মতিউর রহমান মুক্তি, খোকন গাজী, মো: সেলিম, আবদুর রহমান বাচ্চু,   প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ,অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সাবিলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আজ বন্দর থানার দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মত এই অসহায় অটিস্টিক শিশুদের মাঝে আসলাম। আমার খুব ভালো লাগলো এই অসহায় শিশুদের মাঝে একটা নির্মল সময় অতিবাহিত করতে পেরে। আমি সমাজের সমস্ত নাগরিকদের কাছে আহবান জানাবো, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী  এই অটিস্টিক শিশু-কিশোরদের পরিবারের পাশে এসে দাড়াবেন, যেন তারা অসহায় বোধ না করে। তিনি বলেন সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন পুলিশ প্রশাসন প্রতিবন্ধীদের নিরাপত্তা বিধানে সচেতন।

বিশেষ অতিথি শাহরিয়ার মো: মারুফ বলেন প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান।  এই সামাজের নাগরিক হিসেবে তাদের লালন পালনের দায়িত্ব আমাদের সবার।

সভার সভাপতি হাসিনা রহমান সিমু প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে ধন্যবাদ  জানিয়ে বলেন, আপনাদের আগমন আমাদেরকে সামনের দিনগুলুতে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে সাহস জোগাবে।

 

About the author

SOFT PRO IT