নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিটি মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছে দেয়ার আহ্বান জব্বারের

প্রতিটি মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছে দেয়ার আহ্বান জব্বারের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর খিলাফত কায়েম করাই অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে।”

শুক্রবার (২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ইউনিয়ন ও পৌরসভার আমীর ও সেক্রেটারিদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার আরও বলেন, মানুষের ঘরে ঘরে আল কুরআনের আহ্বান পৌঁছে দেয়ার পাশাপাশি নিজেদেরকে আল কুরআনের আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এই ব্যবস্থাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজুড়ে কায়েমের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব।

তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, আল কুরআনের আলোকে চরিত্র গঠন ও আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে আদর্শিকভাবে প্রস্তুত করতে হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 May 2025

প্রতিটি মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছে দেয়ার আহ্বান জব্বারের

www.narayanganjbarta24.com