রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের হাতে ভুলতা এলাকার চাঁদাবাজ রাজু গ্রেফতার

পুলিশের হাতে ভুলতা এলাকার চাঁদাবাজ রাজু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়াণগঞ্জ জেলার ভুলতা এলাকায় পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার সময় হাতে নাতে রাজু মিয়া (৩২) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ১লা জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ রাজু মিয়া লক্ষীপুর জেলার রায়পুর থানার দায়েরচর এলাকা মো. আলীর ছেলে। সে শিংলাবো এলাকার শিরিন এর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত বেশ কিছুদিন ধরে রাজু চাঁদাবাজ গোলাকান্দাইল ও ভুলতা এলাকার কাঁচাবাজার ও রিক্সা ও অটোরিক্সা থেকে পুলিশের নাম ব্যবহার করে এবং সাধারণ মানুষকে পুলিশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো। বৃহস্পতিবার ভুলতা এলাকার কাঁচাবাজার ও রিক্সা থেকে চাঁদাবাজি করার সময় তাকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT