বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের হাতে ইয়াবাসহ হাবিব গ্রেফতার

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ই মে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার ধামগড়স্থ মহসিন মিয়ার গ্যারেজের সামনে থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক আমিনুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-২২(৫)২১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ধামগড় এলাকার মৃত কামিজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাবিবকে মাদক মামলায় আজ ২৬ই মে বুধবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 May 2021

পুলিশের হাতে ইয়াবাসহ হাবিব গ্রেফতার

www.narayanganjbarta24.com