জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের সব স্থাপনায় বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখতে হবে : আইজিপি

লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না : আইজিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের জন্য সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন। আজ ২০ জুলাই বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় আইজিপি নির্দেশনা দেন।

আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে পুলিশ সদস্যদের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি এসির ব্যবহার সীমিত রাখতে হবে। বিশেষ করে দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এবং অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT