নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের ফাঁদে বন্দরে ধর্ষণের দায়ে ভন্ড কবিরাজ গ্রেফতার

পুলিশের ফাঁদে বন্দরে ধর্ষণের দায়ে ভন্ড কবিরাজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে এনায়েতনগর এলাকার নববধু সীমা দাস (ছদ্মনাম) । সনাতন ধর্মাবলম্বী রীতি নীতি অনুযায়ী বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। তবে তাদের সংসারে আলো ফোটাচ্ছিলো না কোমলমতি।  তাইতো সন্তানের আশায় নানা চিকিৎসা করেও উপায়ন্তর না পেয়ে মায়ের কথায় খোঁজ পেলেন এক কবিরাজের। তিনি নাকি পেটে মালিশ করলেই ঘর আলোকিত করে ফুটফুটে সন্তান।

এই বিশ্বাসেই মায়ের কথা মত সীমা গত ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে এনায়েত নগর আউয়াল ডাক্তারের বাড়ির পাশে থাকা মৃত আসাদ আলির ছেলে ভন্ড কবিরাজ কামাল হোসেনের কাছে চিকিৎসা নিতে যায়। সেখানেই তার পেটে মালিশ করার কথা বলে ঘরের দরজা বন্ধ করে গৃহবধূ (১৮) কে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় সীমার স্বামী গত ৯ই ফেব্রুয়ারি ভন্ড কবিরাজ লম্পট কামালকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে কৌশলে সে পালিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি তার। গত ২৭ই মার্চ শনিবার বন্দর থানার এস আই আব্দুল বারেকের পাতানো ফাঁদে আটকা পড়েন তিনি। গ্রেফতার হন নারায়ণগঞ্জ ৫নং ঘাট এলাকা হতে। পরে তাকে বন্দর থানায় এনে আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, ভন্ড এই কবিরাজ নারায়ণগঞ্জ বিআই ডব্লিউ টি এ ড্রেজার বেইস এর লিভার ম্যান। তিনি এ চাকরির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো। সর্বশেষ এ ঘটনায় তিনি প্রায় দেড়মাস পালিয়ে থেকে ২৭ই মার্চ রাতে পুলিশের হাতে গ্রেফতার হন। ২৮ই মার্চ রবিবার দুপুরে গ্রেফতারকৃত ভন্ড কবিরাজ কামালকে আদালতে প্রেরন করা হয়।

About the author

SOFT PRO IT