রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ

পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনি থাকার পরেও চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ টহল আর সতর্ক অবস্থানের কারনে নিñিদ্র নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিলো নারায়ণগঞ্জ। তবে জুম্মার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জে হীরাঝিল এলাকাস্থ সড়কে বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল হক রিপন, সোনারগাঁ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির রফিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক ময়ুর, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, আহাদ, গোলজার হোসেন, শহীদউল্লাহ, জাহাঙ্গীর আক্তার, রাসেল, ছাত্রদল নেতা ইমন ও রাব্বী প্রমূখ ।

বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া একাধীকবার বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। সেই নেতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও জাল-জালিয়াতি করে সৃজন করা মামলায় বর্তমান অবৈধ দখলদার সরকার সাজা দিয়ে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে পাঠানোর গভীর ষড়যন্ত্র বাস্তবায়নে নেমেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা মামলার রায় এদেশের ষোল কোটি মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

About the author

SOFT PRO IT