বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের অভিযানে বন্দরে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

পুলিশের অভিযানে বন্দরে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর এলাকায় ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে এক যুবতীকে ধর্ষণের ঘটনায় বাদশা নামে অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত ১০ই ফেব্রুয়ারি হতে প্রায় ৭২ ঘন্টার ব্যাপক অভিযানের পর আজ ১৩ই ফেব্রুয়ারি শনিবার সকালে তাকে রূপগঞ্জের ডহরগাঁ এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাদশা ওরফে সোহাগ সুদুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার মৃত মো.মতিন মিয়ার ছেলে।  সে বর্তমানে রূপগঞ্জের ডহরগাঁ এলাকায় বসবাস করে আসছে। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, যুবতীটি গত ৯ই ফেব্রুয়ারি বন্দরের মদনপুরস্থ ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী খোঁজার উদ্দেশ্যে আসেন। এ সময় অভিযুক্ত বাদশা নিজেকে ঐ গার্মেন্টসের কর্মচারী দাবি করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঐ এলাকার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে যুবতী বন্দর থানায় অজ্ঞাত আসামি করে মামলা রুজু করলে পুলিশ ঐ এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করলে ভুক্তভোগী আসামিকে চিহ্নিত করতে সক্ষম হন। পরে পুলিশ বন্দর, রুপগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

About the author

SOFT PRO IT