রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশর জালে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

রূপগঞ্জে যুবক হত্যা, গ্রেফতার স্ত্রী-শ্বশুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহাদাত হোসেন (৩৬) ও আবুল কালাম ভূইয়া (৩৮) নামে মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদসস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১শে মার্চ বৃহস্পতিবার সকালে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডের হাসানের অটোর গ্যারেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত শাহাদাত হোসেন ইছাখালি এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও মৃত আবুল হোসেন ভূইয়ার ছেলে আবুল কালাম ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্নস্থান থেকে মোটরসাইকেল ছিনতাই করে আসছে। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT