ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশকে শাসানোর পর ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী মিরু আটক

পুলিশকে শাসানোর পর ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী মিরু আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পাগলা কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মিরু হোসেন মিরুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ১৮ অক্টোবর  দুপুরে কুতুবপুর থেকে আটক করা হয়। মীরুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা, হামলা ও চাঁদাবাজী মামলাসহ ১৯টি মামলা সহ অর্ধশত অভিযোগ রয়েছে ।

জানা গেছে, পাগলা বউ বাজার ও শাহী মহল্লার মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে মীরুর রয়েছে বিশাল বাহিনী। হুইল চেয়ারে বসেই তার নির্দেশে নানা অপকর্ম হয়ে থাকে। মীরু এক মূর্তমান আতঙ্ক। সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, মীর হোসেন মীরুকে ডিবির হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তবে ওয়ারেন্টের কাগজ যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হতে পারে। আপাতত আমাদের হেফাজতে আছে।

প্রসঙ্গত, গত সোমবার ১২ অক্টোবর রাজীব ওরফে ভিপি রাজীবের হত্যার বিচারের দাবীতে ফতুল্লার পাগলা বাজার বাসস্ট্যান্ড মানববন্ধন হয়। সেখানে মিরু উপস্থিত হয়ে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা আবদুল মতিনকে প্রকাশ্যে আঙুল উচিয়ে শাসিয়ে দেন।

মিরু ওইসময় পুলিশ কর্মকর্তাকে শাসিয়ে বলেন, কেন এখানে আসছেন। আপনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করেন। যদি না করেন তাহলে কেন আমাদের লোকজনদের দৌড়ানি দিবেন। এসব ভালো না। আগের ইতিহাস করাবেন না।

About the author

SOFT PRO IT