সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পুরুস্কার পেলেন ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: মাদক নির্মূল ও মানব পাচারে সাহসীকতার অসামান্য অবদান রাখায় বাংলাদেশ পুলিশ পদক(পিপিএম) এবং ঢাকা রেঞ্জের সেরা পুলিশ অফিসারের পুরুষ্কারে পুরুষ্কৃত হয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নরসিংদী ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার।

গত ৮ই জানুয়ারী পুলিশ সপ্তাহের উদ্ভোধনী দিনে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিনি পিপিএম পুরুস্কার গ্রহণ করেন এবং গত ২৩ই জানুয়ারী ঢাকা রেন্জে বছরের সেরা পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল আল মামুন নরসিংদী ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফারের হাতে সেরা পুলিশ অফিসারের পুরুস্কার তুলে দেন।

পিপিএম পুরুস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহামান্য রাস্ট্রপতি আব্দুল হামিদ,স্বরাট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পিপিএম পুরুস্কার প্রাপ্ত এআই আব্দুল গাফ্ফার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর দরিকান্দী এলাকার হাফিজুল বেপারীর সুযোগ্য সন্তান।বর্তমানে তিনি নরসিংদী জেলা ডিবি পুলিশে এসআই পদে দায়িত্ব পালন করছেন।

About the author

SOFT PRO IT