বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ফেন্সি কবির ডিবির জালে

পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ফেন্সি কবির ডিবি'র জালে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের শীর্ষ  তালিকাভুক্ত পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ওরফে ফেন্সি কবির(৪০)কে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় চাষাড়াস্থ শহীদ মিনারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।   ধৃত কবির হোসেন ওরফে ফেন্সি কবির গকুলদাশের বাগ গ্রামের আ: রবের ছেলে। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবির এসআই আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,২২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়াস্থ শহীদ মিনারের সামনে থেকে ১ ডজন মাদক মামলার আসামি কবির মেম্বার ওরফে ফেন্সি কবিরকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কুমিল্লা, মুন্সিগঞ্জসহ বন্দর থানাধীণ ধামগর ইউপি বিতর্কিত সদস্য ফেন্সি কবিরের বিরোদ্ধে পুলিশের উপর হামলা ও মাদকের চালান উদ্ধার সংক্রান্ত ১ডজনের বেশী মামলা রয়েছে।

তদন্তকারী অফিসার ডিবির এসআই ওসমান গনি বলেন, ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে বন্দরের শীর্ষ পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ফেন্সি কবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT