নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পীর সাহেব চরমোনাইর আহ্বানে মহাসমাবেশ সফল করতে হবে : মাসুম বিল্লাহ

পীর সাহেব চরমোনাইর আহ্বানে মহাসমাবেশ সফল করতে হবে : মাসুম বিল্লাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেছেন, আগামী ৫ অক্টোবর ২০১৮ ইং শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই আহূত জাতীয় মহাসমাবেশ দলমত নির্বিশেষে তৃণমূল পর্যায়ে দাওয়াতী কার্যক্রম অব্যাহত রেখে সফল করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহা. সুলতান মাহমুদ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি আর দু:শাসন প্রতিরোধ করতে পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ -এর ৫টি আসনের সকল প্রার্থীকে ভোট বিপ্লবের মাধ্যমে জয়ী করে নারায়ণগঞ্জের  সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করবেন।

তিনি আরও বলেন, আজ ফতুল্লার কুতুবপুরে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী এড. শফিকুল ইসলাম এবং বন্দরের বিভিন্ন ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী এবং নারায়ণগঞ্জ ৩ আসনের প্রার্থী মাওলানা ছানাউল্লাহ নূরী  কাঁচপুরে হাত পাখার পক্ষে ব্যাপক দাওয়াতী কাজ করেন।

About the author

SOFT PRO IT