জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পিস্তল নিয়ে বিমান বন্দরে ইলিয়াস কাঞ্চন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

পিস্তল নিয়ে বিমান বন্দরে ইলিয়াস কাঞ্চন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যাগে লাইসেন্স করা পিস্তল নিয়ে স্ক্যানিং মেশিন পার হয়েছেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এ ঘটনায় আজ ৬ মার্চ বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত ৫ মার্চ বুধবার বিকালে নভোএয়ারের ভিকিউ-৯০৯ এর ফ্লাইটে শাহজালাল বিমান বন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন। বিমান বন্দরের ভিতরে ঢুকে নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে এই অভিনেতা জানান, তার ব্যাগে একটি ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি রয়েছে। পিস্তলটি তিনি বাসায় রেখে আসতে ভুলে গেছেন।

এর পরই শাহজালাল বিমান বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে। গতকালের সেই ঘটনার পরে আজ বুধবার ঘটনাটির তদন্ত শুরু করেছে বেবিচক।

শাহজালাল বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ইলিয়াস কাঞ্চনের ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম বা পরিচয় বিস্তারিত জাননি তিনি। এদিকে এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ কর্মীকে মঙ্গলবার রাতেই বরখাস্ত করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বিজি-১৪৭ ফ্লাইটে একটি খেলনা পিস্তল নিয়ে উঠে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামে এক যুবক। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পলাশ নিহত হয়। ঘটনাটির এখন তদন্ত চলছে।

About the author

SOFT PRO IT