সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পিরোজপুর যুবলীগ সভাপতির ছেলে পিয়ালের গোল্ডেন এ প্লাস লাভ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন এর একমাত্র ছেলে পিয়াল হাসান, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ + পেয়েছে। পিয়ালের এ অর্জনে পিয়ালের বাবা জাকির হোসেন ও মাতা এবং পরিবারের সকলে সন্তুষ্ট প্রকাশ করেছেন সেই সাথে পিয়ালের আগামী ভবিষৎ মঙ্গল কামনা করেন। পিয়ালের পরীক্ষার রেজাল্ট শুনে যুবলীগ সভাপতি জাকির তার নেতাকর্মীদের মিষ্টিমূখ করান। নেতৃবৃন্দরা পিয়ালের সাফল্য কামনা করে বলেন, পিয়াল বড় হয়ে দেশ ও জনগণের একনিষ্ট সেবক হয়ে কাজ করবে। পিতা মাতার মুখ উজ্জল করবে। সোনারগাঁয়ের অসহায় মানুষের কণ্ঠস্বর হবে।

About the author

SOFT PRO IT