নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পারভীন ওসমানের সুস্থতা কামনায় দোয়া

পারভীন ওসমানের সুস্থতা কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বাদ যোহর নগরীর খাঁনপুর ব্যাংক কলোনী এলাকা সংলগ্ন মহব্বত আলীর মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

দোয় ও মিলাদ মাহফিলে পারভীন ওসমানের সুস্থতা কামনা এবং তার পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান সহ পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়েছে। পরে গরীব, দুস্থ ও আসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন, নাসিক ১২নং ওয়ার্ড খাঁনপুর এলাকাবাসীর পক্ষ থেকে মো. আব্দুল কাদির, আব্দুল হাই, মো. রিপন আহমেদ, এস আলম রাজীব, মো. বিল্লাল হোসেন সহ প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 June 2019

পারভীন ওসমানের সুস্থতা কামনায় দোয়া

www.narayanganjbarta24.com