নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পারভীন ওসমানের সাথে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সৌজন্য সাক্ষাত

পারভীন ওসমানের সাথে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সৌজন্য সাক্ষাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটি ২০১৯-২০ এর নেতৃবৃন্দ প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার (২৬ মে) রাত ৮ টায় শহরের কলেজ রোডস্থ তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়।

সৌজন্য সাক্ষাতে পারভীন ওসমান নব-কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে সকলকে অভিনন্দন জানান। এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জন্য তার সার্বিক সহযোগীতা থাকবে। এ সময় তাকে জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, ক্রীড়া সম্পাদক হাসান-উল-রাজিব ও নির্বাহী সদস্য শহিদ হোসেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 May 2019

পারভীন ওসমানের সাথে না.গঞ্জ ফটো জার্নালিস্ট এসো. এর সৌজন্য সাক্ষাত

www.narayanganjbarta24.com