নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পারভীন ওসমানের নেতৃত্বে মহাসমাবেশে ৭ হাজার নেতাকর্মীর যোগদান

পারভীন ওসমানের নেতৃত্বে মহাসমাবেশে ৭ হাজার নেতাকর্মীর যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঢাকার রাজপথে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমান পত্নী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য পারভীন ওসমান। ২০ অক্টোবর শনিবার সকাল থেকেই শহরের চাষাঢ়া, ডাক বাংলা ভবন সংলগ্ন, বালুর মাঠ, খানপুর, গাবতলী, বন্দর সেন্ট্রাল খেয়া ঘাট সহ সদর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ড থেকে জরো হতে শুরু করে প্রয়াত নাসিম ওসমানের হাজারো কর্মী সর্মথক সহ জাতীয় ছাত্র সমাজ, মহিলা পার্টি নেতৃবৃন্দরা।

ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে পারভীন ওসমানের উদ্যোগে প্রায় ৭ হাজার নেতাকর্মী যোগদান করেছেন। সাংসদ পত্মী পারভিন ওসমানের নেতৃত্বে মহাসমাবেশে যোগ দিতে বিশাল গাড়ি বহর দেখা গেছে। এসময় ব্যান্ড-বাদ্য, নানা রঙের ব্যনার-ফ্যাস্টুন, প্যাকার্ড নিয়ে অনুষ্ঠিত মিছিলটি ঢাকাবাসী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নজর কাড়তে সক্ষম হয়।

এসময় ব্যানার ও ফেষ্টুনে পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ,  কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের ও প্রয়াত সাংসদ নাসিম ওসমান এবং পারভীন ওসমানের ছবি দেখতে পাওয়া যায়। পরে হাইকোর্টের সামনে থেকে মিছিল সহকারে পারভীন ওসমানের নেতৃত্বে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় ঢাকার রাজপথ। নারায়ণগঞ্জের মাটি নাসিম ওসমানের ঘাটি। নারায়ণগঞ্জের মাটি, পারভীন ওসমানের ঘাঁটি। নারায়ণগঞ্জের উন্নয়ন নাসিম ওসমানের উন্নয়ন। নারায়ণগঞ্জের উন্নয়ন পল্লী বন্ধু এরশাদের উন্নয়ন। এছাড়াও বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ঢাকার রাজপথ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেইন মৌসুমী, জাতীয় মহিলা পার্টির নেত্রী শারমিন ইসলাম, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, রুহুল আমীন, মোস্তফা মিয়া, দেলোয়ার হোসেন সহ হাজারো নেতাকর্মী।

About the author

SOFT PRO IT