জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পাপিয়ার বাসা থেকে অস্ত্র-মদসহ টাকা উদ্ধার

হোটেলে অসামাজিক কার্যকলাপে যুব মহিলালীগ নেত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শামিমা নূর পাপিয়ার বাসাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মদসহ বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করেছে র‌্যাব। ২৩শে ফেব্রুয়ারী রবিবার রাজধানীর ফার্মগেট এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। এ ব্যাপারে র‍্যাবের মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ২২শে ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়ার স্বামী মফিজুর রহমান (৩৮) ও তার ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকারকে (২৯) গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যে রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT