রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পানি চাওয়ার অজুহাতে রুপগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে নবজাগরন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী (৯) ধর্ষণের ব্যর্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ই এপ্রিল দুপুরে রুপগঞ্জ থানার দক্ষিণ বাগ টেকবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গত ২০ই এপ্রিল ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা জাহাঙ্গীর বাদী হয়ে অভিযুক্ত ইসমাঈলকে আসামী করে রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানা গেছে, রুপগঞ্জ থানার দক্ষিনবাগ টেকবাড়ী এলাকায় হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। জাহাঙ্গীরের ৯ বছরের কিশোরী মেয়ে নবজাগরন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিবেশী একই এলাকার কানু মিয়ার লম্পট ছেলে ইসমাঈল মিয়া পাশাপাশি বসবাস করার সুবাদে প্রায় সময় জাহাঙ্গীর মিয়ার বাড়ীতে আসা যাওয়া করতো। এ সুবাদে গত ১৯ই এপ্রিল বিকালে জাহাঙ্গীরের বাড়িতে এসে ৯ বছরের কিশোরী মেয়েকে পানি পান করার জন্য অন্য একটি ঘরে প্রবেশ করে।  ওই সময় ওৎ পেতে থাকা লম্পট ইসমাঈল কিশোরী মেয়েকে মুখ চেপে ধরে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় কিশোরীর আত্ম চিৎকারের শব্দ শুনে আশপাশের লোক এগিয়ে আসলে লম্পট ইসমাঈল কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

ভূক্তভোগী কিশোরীর মা মুক্তি বেগম জানান, আমার মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। ঘরে কেউ না থাকায় কানু মিয়ার লম্পট ছেলে ইসমাঈল আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা চালিয়েছিল। প্রকৃত পক্ষে এই পরিবারটি মারাত্মক খারাপ প্রকৃতির। ইসমাঈলের বড় ভাই ও ভাগিনা ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে বেড়ায়। এলাকায় তাদের প্রভাব থাকায় কেউ কিছু বলতে সাহস করে না। তাই আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। লম্পট ইসমাঈল আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় রুপগঞ্জ থানার অভিযোগের তদন্তকারী অফিসার মনিরুজ্জামান জানান, কিশোরী মেয়েটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT