সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পাঠানটুলিতে হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাঠানটুলিতে হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর উদ্দ্যােগে করোনায় কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৩ই মে বুধবার সকাল ১১ টা পাঠানটুলি আরএ জেট গার্মেন্টসের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক এস এম মিঠুন সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাই টিভির ও আমার সংবাদ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সৈয়দ রনি আলম, ব্যবসায়ী শাহাদাত, মাই টিভির ক্যামেরাম্যান আব্দুর রাজ্জাক আসিক, আনন্দ টিভির ক্যামেরাম্যান কাজী রিয়েল সাব্বির, হাবীবুর রহমান, মামুন, মেরাজ, আলামিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT