বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পাঁচ শতাধিক পরিবারকে বঙ্গবন্ধু পাঠাগার এর ঈদ উপহার বিতরণ

পাঁচ শতাধিক পরিবারকে বঙ্গবন্ধু পাঠাগার এর ঈদ উপহার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রিয়) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২১ মে) দুপুরে  বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ডুমুরতলা, মিনার বাড়ি, উত্তর কুলচরিত্র, নয়াগাঁও, শাসনগাঁও  এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পাঁচ শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। এছাড়াও উপস্থিত ছিলেন এস.এম. আলমগীর, রোমান, জনি , আমির, আলমগীর, ইব্রাহিম, জুলহাস সরকার, রুবেল, রবিন, রাব্বানি ও আন্যান্যরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 May 2020

পাঁচ শতাধিক পরিবারকে বঙ্গবন্ধু পাঠাগার এর ঈদ উপহার বিতরণ

www.narayanganjbarta24.com