রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পলিথিনের গ্যাস, রূপগঞ্জে ৫ সহস্রাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

পলিথিনের গ্যাস, রূপগঞ্জে ৫ সহস্রাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের  নগরপাড়া, উত্তরপাড়া, দেইলপাড়া, কামশাইর, তালাশকুট সহ আশপাশের এলাকার পাঁচ সহস্রাধিক পরিবারের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ২২ই মার্চ সোমবার ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, ব্যবস্থাপক সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ওই এলাকার তিতাসের গ্যাস লাইনে দিনে গ্যাসের চাপ কম থাকে। রাতে একবারেই থাকে না। তাই অভিনব কায়দায় গৃহিনীরা দিনে পলিথিনের ব্যাগে গ্যাস মজুদ করে রাখেন। সেই মজুদকৃত গ্যাস দিয়েই রাতে রান্না করেন তারা। এমন অভিযোগেই তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়।

About the author

SOFT PRO IT