ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পলাশের উদ্যোগে দিনমজুর ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পলাশের উদ্যোগে দিনমজুর ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

শুক্রবার (৩ই এপ্রিল) সন্ধ্যায় আলীগঞ্জ ক্লাব কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ এর উদ্যােগে এলাকায় বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ৫ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১  লিটার তেল, আধা ও লবন সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে কাউসার আহম্মেদ পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। আল্লাহ তায়ালা এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং সদস্য জাহাঙ্গীর আলম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 April 2020

পলাশের উদ্যোগে দিনমজুর ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com