বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পর স্ত্রীর ঘরে উঁকি দিতে গিয়ে যৌতুক মামলায় আদালতে প্রেরণ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অন্যের স্ত্রীর ঘরে উঁকি দেয়ায় এলাকাবাসী যৌতুক মামলার আসামী রাজিব (২৬) নামে এক লম্পটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ৪ঠা জুলাই রাতে বন্দরের ঘারমোড়া এলাকাবাসী লম্পট রাজিবকে আটক করে পুলিশে দেয়। লম্পট রাজিব একই এলাকার নূরা মিয়ার ছেলে।

জানা গেছে, ৪ বছর পূর্বে রাজিব বন্দরের শাহী মসজিদ এলাকার রিপন মিয়ার ছেলে রিয়া আক্তারকে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে। বর্তমানে তাদের ঘরে একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে লম্পট রাজিব তার কাছ থেকে প্রায় সময় ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। গত ৪দিন পূর্বে যৌতুকের দাবিতে স্ত্রী রিয়া থানায় লিখিত অভিযোগ করে।

এদিকে লম্পট রাজিব ঘারমোড়া এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। গত মঙ্গলবার রাতে সে সেই গৃহবধূর ঘরে প্রবেশের জন্য উঁকি জুঁকি দিতে থাকলে এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাকে স্ত্রীর দেয়া যৌতুক মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করে। আদালত তাকে জেল হাজতে পাঠায়।

About the author

SOFT PRO IT