নারায়ণগঞ্জ প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে যুবক গ্রেফতার

পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকারের পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে মো.আবুল কালাম আজাদ (৩৫) নামে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ই ডিসেম্বর রাত ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ লন্ডন মার্কেট (কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসাধু ব্যবসায়ীর কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি পেনড্রাইভ এবং ১টি মেমোরী কার্ড জব্দ করে র‌্যাব।

১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ লন্ডন মার্কেট (কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার, পেনড্রাইভ ও মেমোরী কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।

তিনি আরও জানান, অনুসন্ধানে আরও জানা গেছে অসাধু ব্যবসায়ী টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধ:পতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণ ভিডিও সরবরাহকারী অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT