নারী প্রধান খবর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরীক্ষা তো হবে না, দেখছি কী করা যায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরীক্ষা তো হবে না, দেখছি কী করা যায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘরে বসে ভালো করে পড়াশোনা করার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা কিছু করছি সব তোমাদের জন‌্য, ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছ না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছাত্রীর বক্তব্য শোনার পর এসব কথা বলেন তিনি। গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনার কারণে ছেলে-মেয়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারছে না। অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমরা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই এ অবস্থা।

কয়েক দিন আগে জানানো হয়েছিল, চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা নেয়া হবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে করোনা ভাইরাসের কারণে চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষে এক বিবৃতিতে তিনি জানান, করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের জেএসসি জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এদিকে, করোনা পরিস্থিতির কারণে পিইসি জেএসসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। এখনো সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।

About the author

SOFT PRO IT