বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মতবিনিময় অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(স্টাফ রিপোর্টার):  বন্দর উপজেলার আওতাধীন মদনপুরে সুকন্যা চাইনিজ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনায় বক্তারা অত্র সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন জনাকীর্ণ জায়গাগুলো পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং উক্ত জায়গাগুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উদ্যমী যুবকরা পরিস্কার করে জনগণের মধ্যে সচেতনতা তৈরীতে কাজ করবে বলে জানান।

আলোচনায় উপস্থিতদের পরিচিতি, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়। এসময় এইচএম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাদিপুর ইউপি মেম্বার মহসিন, বিশেষ অতিথি হিসেবে মাসুদ খাঁন উপস্থিত ছিলেন। তাছাড়া ডাঃ হোসাইন ও ডাঃ মীযানের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে সাংবাদিক কবি জামান ভূঁইয়া, মামুন মোল্লা, দ্বীন ইসলাম হীরা, দ্বীন ইসলাম অনিক, আঃ সালাম মিন্টু, ইঞ্জিঃ মাসুম আকন, ইঞ্জি কামরুল হাসান, হাফেজ মোল্লা, রাসেল, আঃ গাফফার, সুজন, জাহিদ খন্দকার, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ওমর ফারুক, লিফাই, রুবেল হোসেন, আব্দুল বাতেন, শিরিনা আক্তার, রাকিবুল হাসান, আক্তার হোসেন, বোরহান উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, জাহিদ হাসান, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT