জাতীয় নারী প্রধান খবর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিবার নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে : প্রধানমন্ত্রী

পরিবার নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে : প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : চলচ্চিত্র শিল্পী কলাকুশলীদের পাশে সব সময় আছেন বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সিনেমা হলমুখী করে তুলতে পরিবারপরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে। শিশুদের উপযোগী করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভালো সিনেমা নির্মাণের ব্যাপারে সরকার সর্বাত্মক সহায়তা করবে। আজ ১৭ জানুয়ারি রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধু শিল্পী কলাকুশলীদের জন্যই নয়, দেশের মানুষের ভাগ্যেন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম যেন বিজয়ের ইতিহাস জানতে পারে সেদিকে লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

চলচ্চিত্র নির্মাণে তরুণ সমাজের এগিয়ে আসাকে ভালো লক্ষণ মন্তব্য করে সরকার প্রধান বলেন, তরুণ সমাজ বেশ এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। শিল্পটা সামনের দিকে আরও এগিয়ে যাবে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আজ আছি তো কাল নেই, তরুণ সমাজের আগ্রহ বেড়েছে, তারা যে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য ভালো লক্ষণ। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রাপ্তদের মধ্যে সনদ সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ।

About the author

SOFT PRO IT