বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পদ্মা সেতুর স্প্যান বসানো মধ্য দিয়ে আরও একটি বিজয় অর্জন : খান মাসুদ

পদ্মা সেতুর স্প্যান বসানো মধ্য দিয়ে আরও একটি বিজয় অর্জন : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ৪১ তম স্প্যান বসানো মধ্য দিয়ে বাংলাদেশ আরও বিজয় অর্জন করলো। আর এই স্প্যানটি স্থাপন করার মাধ্যমে পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল অবকাঠামো দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, ধর্মের দোহাই দিয়ে বন্দরে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না। ১১ ডিসেম্বর শুক্রবার বিকালে বন্দরে হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী এবং মুজিবর্ষ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাকিবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, আরিফুল ইসলাম হীরা, সানি খান, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

About the author

SOFT PRO IT