জাতীয় প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত সেই ২ যুবকের মৃত্যু

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সেই দুই যুবক মারা গেছেন। তারা হলেন : মো. আলমগীর হোসেন (২২) মো. ফজলু (২১) ২৬ জুন রবিবার রাতে দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর রাত ১০টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুই জন পদ্মা সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

ওই সময় পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

ব্যাপারে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব  জানান, সেতুর ২৭ ২৮ নম্বরে পিলারের মাঝখানে ঘটনা ঘটে।

About the author

SOFT PRO IT