রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নৌকা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে : আব্দুল হাই

নৌকা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে : আব্দুল হাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রচারণায় অংশ নিয়েছেন সাবেক সহসভাপতি আদিনাথ বসু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের আব্দুল হাই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীকে নৌকা দিয়েছেন। তিনি আগেও তিনবার এমপি হয়েছেন। এবারও ভোটের মাঠে তাঁর অবস্থা ভালো। পুনরায় তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

নৌকার ক্যাম্পে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন আওয়ামী লীগ সভাপতিও। তিনি বলেন, রাতের আঁধারে এই কাজ যারা করেছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি প্রশাসনের দায়িত্ব। কারও ক্যাম্পেই কেউ হামলা করতে পারবে না, এটাই আইন। আমি আশা করবো, নির্বাচন কমিশন-ডিসি-এসপি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

About the author

SOFT PRO IT