সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নৌকা প্রতীকের সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে : বিরু

নৌকা প্রতীকের সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে : বিরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নৌকার সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন সম্ভব হতো না, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে অবশ্যই বিজয়ী করতে হবে বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু। ৯ অক্টোবর মঙ্গলবার বিকালে সোনারগাঁও উপজেলার নোয়াগাও ইউনিয়নের পরমশরদী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বিরু বলেন, নৌকা প্রতীকের সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। দেশ সব দিকে উন্নয়নে এগিয়ে যাচ্ছে, যা দৃশ্যমান। আগে এখান থেকে ঢাকা গেলে তিন ঘন্টা সময় লাগতো , এখন ৪০ মিনিটে ঢাকা যেতে পারি। বিমান বন্দরে গেলে ফ্লাইবার দিয়ে গেলে মনে হচ্ছে সিঙ্গাপুর মতো দেশ হচ্ছে। দেশে পদ্মা সেতু হচ্ছে। দেশের পুরোন ব্রীজগুলির পাশ্বে নতুন ব্রীজ হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, যা আপনারা স্বাধীনতা পরে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন করছে। এ দেশের মানুষ এখন না খেয়ে থাকে না, এখন দেশ মাধ্যাম আয়ের দেশ পরিনত হচ্ছে। নৌকার সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন সম্ভব হতো না। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে অবশ্যই বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, আমি ২০০৮ থেকে ধারা বাহিক ভাবে সোনারগাঁয়ে এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত নৌকার ভোট চেয়ে জনগনের সেবা দিয়ে যাচ্ছি। আমি আগামী সংসদ নির্বাচনে সোনারগাঁয়ে নৌকা নিয়ে প্রতিদ্বধিতা করতে চাই। সবাই দোয়া করবেন। উঠান বৈঠককালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জোলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট নূর জাহান, নোয়াগাও ইউপি আ:লীগের সভাপতি শহিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদব আব্দুল বাতেন, আওয়ামীলাগ নেতা সাইদুর রহমাল মোল্লা, উপজেলা সাবেক সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খাঁন, উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন, সহ সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT