বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নৌকা প্রতীককে জয়যুক্ত করতে ঐক্য হয়ে কাজ করুন : সাজনু

নৌকা প্রতীককে জয়যুক্ত করতে ঐক্য হয়ে কাজ করুন : সাজনু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগর ২৫ নং ওয়ার্ড যুবলীগের আরিফুর রহমান নাদিম এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে । ১৫ আগষ্ট বুধবার বন্দর সোমবাড়িয়া বাজার আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া শেষে গরীব দুস্থ্যদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা মাহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। অনুষ্ঠানটি পরিচালনায় করেন এডঃ আলামিন মোল্লা, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম, যুবলীগ নেতা মোঃ সোহেল মোল্লা, প্রচারলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা মোঃআজাদ, মোঃ সোহেল, মোঃ বাপ্পি, মোঃ শামীম, রনি মোল্লা, মোঃআবু নাইম জয়, মোঃ নাহিদ, আব্দুল হাই বন্দর থানা ছাত্রলীগ নেতা অপু সাউদ, অলিউল্লাহ সজিব, বাপ্পি সাউদ, ইমরান সাউদ, আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেন , সংসদ-৪ আসনের সংসদ সদস্য  এ.কে. এম. শামীম ওসমানের নির্দেশনায় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫টা আসন থেকে জয়যুক্ত করার জন্য সবাই নৌকা প্রতীক কে ভোট দিয়ে নৌকা প্রতীক কে জয়যুক্ত করতে ঐক্য হয়ে কাজ করুন। পরে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য দোয়া করা হয় এবং গরীব দুস্থ্যদের মাঝে খাবার বিতরন করেন।

About the author

SOFT PRO IT