রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নুসরাত হত্যার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ফেনি সোঁনাগাজী মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে রূপগঞ্জে শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরী স্কুল এন্ড কলেজের শিক্ষক , অবিভাবক ও শিক্ষার্থীরা এ কর্মসুচি পালন করে।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, কলামিষ্ট গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম,লায়ন মারুফ সাইফুল, কলেজের অধ্যাক্ষ ফরহাদুল কবির। এসময় বক্তারা বলেন নুসরাতকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এমন বর্বরতা মেনে নেয়া যায় না। বিগত দিনে ঘটে যাওয়া অপরাধিদের সর্বোচ্চ শাস্তি হলে নুসরাতের মতো আর কোন শিক্ষার্থীদের এভাবে মরতে হতো না।

About the author

SOFT PRO IT