রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নুরু হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমনের নির্দেশে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবু মোঃ মাসুম এর নেতৃত্বে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আজিম সরকার, মোঃ সোহেল, আহমেদ রাজিব, সুলতান মাহমুদ, মোদাচ্ছের মোল্লা, ওমর ফারুক, শুক্কুর মাহমুদ, মামুন রহমান, মোঃ জসীম, মেহেদি রিপন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপিসহ ছাত্রদল নেতাকর্মীদের হত্যা, জুলুম, নির্যাতন বন্ধে সরকারের  প্রতি আহবান জানানো হয়।

About the author

SOFT PRO IT