সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয় উদ্ধোধন

নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয় উদ্ধোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পারভীন ওসমানের নির্দেশে জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সিদ্ধিরগঞ্জ থানা শাখার নতুন কার্যালয় শুভ উদ্ধোধন করা হয়। ১৭ই জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় আদমজী বাস স্ট্যান্ডের পাশে এই মিলাদ ও দোয়ার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা শাখার নতুন কর্যালয়টি উদ্ধোধন করা হয়।

এ সময়  জাতীয় নীটডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. রাজু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. মোহসিন। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাদির হোসেন মিঠু। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদীকা হেপী বেগম, নিক্সন, মো.আরিফ হোসাইন, আল-আমিন, আ: কাদির, মো. জুয়েল, তানিয়া, পলি, বিউটি, বৃষ্টি সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

কার্যালয়ের উদ্ধোধন পরিশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন আদমজী বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.মোসলেউদ্দিন। এ সময় প্রয়াত সংসদ আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 June 2021

নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয় উদ্ধোধন

www.narayanganjbarta24.com