নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নির্বাচন সুষ্ঠু হচ্ছে, ফলাফল যা হোক মেনে নিবো : স্বতন্ত্র প্রার্থী কালাম

নির্বাচনে ফলাফল যা হোক মেনে নিবো : স্বতন্ত্র প্রার্থী কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল যা হোক মেনে নিবো। ফলাফলতো গণতান্ত্রিক প্রক্রিয়া। এখনতো মাত্র শুরু হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল ৯টায় উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনে ভোট দিয়ে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, যদি আমার এজেন্ট বের করে দেয়া হয় কিংবা বেআইনিভাবে সিল মারার প্রক্রিয়া শুরু হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে বিবেচনা করা হবে৷

ঘোড়া মার্কায় প্রতিদ্বন্দিতাকারী এই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, গতকাল রাতে নৌকার প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের মারধর এবং বিভিন্ন এলাকা থেকে আমার এজেন্ট ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই বিষয়ে আমি প্রশাসনকেও অবহিত করেছি এবং নির্বাচন কমিশনকে মৌখিক ভাবে জানিয়েছি। ভোট প্রদান শেষে মাহফুজুর রহমান কালাম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন৷

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2019

নির্বাচন সুষ্ঠু হচ্ছে, ফলাফল যা হোক মেনে নিবো : স্বতন্ত্র প্রার্থী কালাম

www.narayanganjbarta24.com