নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচন করার কোনো ইচ্ছা ছিলো না, প্রধানমন্ত্রীর ইচ্ছায় করছি : সেলিম ওসমান

নির্বাচন করার কোনো ইচ্ছা ছিলো না, প্রধানমন্ত্রীর ইচ্ছায় করছি : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমানকে ইতোমধ্যে আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ মহাজোটের শরীক দল গুলোর পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই সাথে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির বড় একটি অংশ। জাতীয় ও জেলা ভিত্তিক প্রায় ৪৩টি ব্যবসায়ী সংগঠন সহ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায় স্বর্তস্ফূর্ত সমর্থন জানিয়ে বিপুল ভোটে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন।

সেই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় চাষাঢ়া হীরা মহলে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর উপলক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে সমর্থন দিয়ে আবারো বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন আইনজীবী নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান বলেছেন, আইনজীবিরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া আপনাদের কাজ না। আপনারা শুধু আপনাদের বাড়ির ভোটটি নিশ্চিত করুন। আমার নির্বাচন করার কোনো ইচ্ছা ছিলো না। গতবার নির্বাচন করেছি আমার মায়ের ইচ্ছায় আর এবার প্রধানমন্ত্রীর ইচ্ছায় যাকে আমি আপা ডাকি। তিনি আমাকে নারায়ণগঞ্জের মানুষের জন্য লাঙল প্রতীক দিয়েছেন। সুতরাং তার সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসা আমাদের কর্তব্য।

জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ক্রিড়া সম্পাদক আবুল হোসেন বাশার, সর্বজৈষ্ঠ্য আমিনুল হক, জেষ্ঠ্য আইনজীবী মাসুদুর রউফ, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন,  অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, অ্যাডভোকেট জহির উদ্দিন কাবলু, অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, অ্যাডভোকেট মান্নান, অ্যাডভোকেট অঞ্জন দাস, অ্যাডভোকেট কাজল, অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন সহ প্রায় ৫ শতাধিক আইনজীবী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT