নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে : মুফতি মাসুম বিল্লাহ

নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে : মুফতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহা. মাসুম বিল্লাহ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। বর্তমান সংসদের প্রতি মানুষের কোন আস্থা নেই। শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১০টায় আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে ইসলামী আন্দোলব বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে এসব  কথা বলেন।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা বিগত নির্বাচনগুলোতে প্রমাণ মিলেছে। বিগত পৌরসভা, সিটি ও ইউপি নির্বাচনগুলোতে ভয়াবহ ভোট ডাকাতি, কেন্দ্র দখল, কারচুপি ও ভয়াবহ অনিয়মের দৃশ্য দেশবাসি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সকল দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ও সংসদ সদস্যদেরকে অবশ্যই ক্ষমতাহীন করতে হবে।

সেক্রেটারি সুলতান মাহমুদ তার বক্তব্যে বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন যারা সুষ্ঠু করতে পারেনি, তারা জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 August 2018

নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে : মুফতি মাসুম বিল্লাহ

www.narayanganjbarta24.com