নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রীতি

নিবার্চনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রীতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিবার্চনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড এর সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

প্রতিদিনের মত ১২ই ডিসেম্বর রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ওয়ার্ডের দেওভোগ, পাক্কা রোড, তাঁতি পাড়া, বাবুরাইল ঋষি পাড়া, বৌ বাজার, ভূইয়া পাড়া, বেপারি পাড়া, নলুয়া পাড়া, আলসাবাহ্, বাপ্পি চত্তর, সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। এ সময় গণসংযোগকালে কর্মী সমর্থকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ এবং ভোটারদের আন্তরিকতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রীতি।

নারী কাউন্সিলর প্রার্থী প্রীতি বলেন, বিশেষ করে আমার সমগ্র জীবনে আমি একজন সাধারণ মানুষ হিসেবে যত মানুষকে সহযোগিতা করেছি, তাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে প্রতিদিনই আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। আমার আসলে টাকার বিনিময়ে কাউকে সঙ্গে নিতে হয় না। মানুষের মাঝে যে কতটা কৃতজ্ঞতাবোধ কাজ করে আমার জন্য, তা আমি নির্বাচনে প্রার্থী না হলে বিশ্বাস করতাম না। তাছাড়া আমাকে যারা চিনেন জানেন এবং যারা চিনেনা, তারাও যখন আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানায় যে আমার মত প্রার্থীকেই ভোট দিবে তাতেই আমার খুশি। আসলে ভোট এমন এক নেয়ামত যা টাকা দিয়ে কেনা যায় না। গোপন ভালোবাসা কে কাকে দিবে তা কেউ জানেনা। জয় পরাজয় আল্লাহ পাকের হাতে, সব কিছুর ঊর্ধ্বে সকলের দোয়া চাই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 December 2021

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রীতি

www.narayanganjbarta24.com