নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নিরাপত্তা ঝুঁকিতে সোনারগাঁও উপজেলা পরিষদ !

নিরাপত্তা ঝুঁকিতে সোনারগাঁও উপজেলা পরিষদ !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল মিয়া , সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের ইউএনও এর বাসভবন ও উপজেলা পরিষদের সকল সিসি ক্যামেরা পুনরায় নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য লাগানো ১৭টি সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া হয়। ফলে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ উপজেলার সকল অফিস নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সিসি ক্যামেরা নষ্ট করার পর ইউএনও কার্যালয়ের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম।

এ বিষয়টিকে তিনি বড় একটি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন । কারন তিনি বলেন  খুব ভালোভাবে যাচাই করে দেখেছি তারগুলি বৈরী আবহাওয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে নষ্ট হয়নি বরং উদ্দেশ্য প্রনোদিতভাবে তারগুলি কেটে দেয়া হয়েছে ও ক্যামেরা ভেংগে ফেলার আলামত পাওয়া গেছে। তাছাড়া একমাস পূর্বেও আরো একবার তারগুলি কেটে দেয়া হয়েছিলো। এতে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

জানা যায়, সোনারগাঁও উপজেলার নিরাপত্তার জন্য সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনসহ ১৭টি স্পটকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ক্যামেরা  নষ্ট করে দেওয়ায় পরিষদের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে রয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো.  সাইদুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করার উদ্যেশে দুর্বৃত্তরা সিসি ক্যামেরাগুলো নষ্ট করেছে। তাছাড়া একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 June 2020

নিরাপত্তা ঝুঁকিতে সোনারগাঁও উপজেলা পরিষদ !

www.narayanganjbarta24.com