বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিপুর সুস্থতা কামনায় খান মাসুদের দোয়া

নিপু'র সুস্থতা কামনায় খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মো. এহসানুল হাসান নিপুর সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্বে খান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ভাইয়ের অত্যন্ত  আস্থাভাজন ও স্নেহধন্য ছোট ভাই, পরিচ্ছন্ন  রাজনীতিবিদ মো. এহসানুল হাসান নিপু ভাই করোনায় আক্রান্ত। দলকে সুসংগঠিত করতে দলের দু:সময়ে রাজপথ কাপানো আদর্শবান এই নেতার দ্রুত সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন নিপু ভাইকে নেক হায়াত বাড়িয়ে দিয়ে দ্রুত সুস্থতা দান করেন আমিন। যুবলীগ নেতা মো. এহসানুল হাসান নিপুর সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদের পেশ ইমাম মাওলা আবু সুফিয়ান আল কাদরি।

এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, মিলন আহমেদ, নয়ন মিয়া, সায়মন খান, অপু, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, বাবলু, রিয়াদ প্রমুখ।

About the author

SOFT PRO IT