রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিখোঁজের ১৪ দিন পার হলেও মেলেনি রিপনের খোঁজ

নিখোঁজের ১৪ দিন পার হলেও মেলেনি রিপনের খোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নিখোঁজের ১৪ দিন অতিবাহিত হলেও সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় বসবাসকারী রিপন হোসেন (১৫) এর কোন খোঁজ মেলেনি বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ১২ ফেব্রুয়ারি ২০১৯ (মঙ্গলবার) সন্ধার পর থেকে রিপন নিখোঁজ হয়। সে আড়াইহাজার উপজেলার তাতুয়াকান্দা গ্রামের সগীর আহম্মেদের ছেলে। সে রূপগঞ্জের তারাবো এলাকায় একটি কয়েল ফ্যাক্টরীতে কাজ করতো। প্রতিদিনের মত সেখানে কাজ করলেও ঘটনার দিন সে আর বাড়ী ফিরেনি বলে তার স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন।

আশেপাশের কয়েকটি উপজেলা এলাকায় তার খোঁজে তার স্বজনরা বিভিন্ন জায়গায় গিয়ে তার ছবি দেখালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে একটি কয়েল ফ্যাক্টরীতে সে অন্য একটি ছেলের সাথে ১ দিন কাজ করেছে বলে উক্ত ফ্যক্টরীর মালিক ছবি দেখে সনাক্ত করেন। বর্তমানে সে রূপগঞ্জের আশেপাশে কোন উপজেলায় অবস্থান করছে বলে ধারণা তার পরিবারের। ১৮ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় রিপনের বাবা সগীর আহম্মেদ একটি সাধারণ ডায়েরী করেন, যার নম্বর-১১১৮। যদি কোন সন্ধান দাতা তার খোঁজ পায়, তাহলে ০১৭৯৩৭৫০৮২১ অথবা ০১৯৫৫৯৩০৩৪৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবারের সদস্যরা।

About the author

SOFT PRO IT